বি পি নিউজ ২৪

‘বহিষ্কার হলেই গ্রেপ্তার, আগে সাহস পায় না প্রশাসন’: এমপি আল আমিন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘বহিষ্কার হলেই গ্রেপ্তার, আগে সাহস পায় না প্রশাসন’: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের জনগণ এখন এমন একটি প্রশাসন চায় যারা দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়—দল থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত প্রশাসন গ্রেপ্তারের উদ্যোগ নেয় না, কারণ অভিযুক্তরা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকে। এ ধরনের পরিস্থিতি জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

এমপি আল আমিন বলেন, জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে যদি প্রশাসন দলীয় নির্দেশনার অপেক্ষায় থাকে, তবে তা জনগণের প্রত্যাশার পরিপন্থী।

তিনি আরও বলেন, অপরাধী চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসী যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণ পাড়া-মহল্লা থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবে বলেও সতর্ক করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেসব দল পরিবর্তনের কথা বলেছিল, এখন তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। অতীতে যেসব ইস্যুতে আন্দোলন হয়েছিল, ক্ষমতায় গিয়ে সেগুলোই উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, এলাকায় পুরনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও সহিংসতা আবারও বাড়ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘বহিষ্কার হলেই গ্রেপ্তার, আগে সাহস পায় না প্রশাসন’: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের জনগণ এখন এমন একটি প্রশাসন চায় যারা দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়—দল থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত প্রশাসন গ্রেপ্তারের উদ্যোগ নেয় না, কারণ অভিযুক্তরা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকে। এ ধরনের পরিস্থিতি জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

এমপি আল আমিন বলেন, জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে যদি প্রশাসন দলীয় নির্দেশনার অপেক্ষায় থাকে, তবে তা জনগণের প্রত্যাশার পরিপন্থী।

তিনি আরও বলেন, অপরাধী চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসী যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণ পাড়া-মহল্লা থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবে বলেও সতর্ক করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেসব দল পরিবর্তনের কথা বলেছিল, এখন তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। অতীতে যেসব ইস্যুতে আন্দোলন হয়েছিল, ক্ষমতায় গিয়ে সেগুলোই উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, এলাকায় পুরনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও সহিংসতা আবারও বাড়ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ