বি পি নিউজ ২৪

বক্তাবলীতে বিএনপি নেতা রাহাত প্রধানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় বিএনপি নেতা রাহাত প্রধান ও সাঈদ প্রধানের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাতের আঁধারে লোকজন নিয়ে এসে জমি দখল এবং বাধা দিলে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, রাহাত প্রধান ও তার ভাই সাঈদ প্রধান বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করছেন। তাদের কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, অভিযুক্ত রাহাত প্রধান বক্তাবলী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বক্তাবলীতে বিএনপি নেতা রাহাত প্রধানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় বিএনপি নেতা রাহাত প্রধান ও সাঈদ প্রধানের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাতের আঁধারে লোকজন নিয়ে এসে জমি দখল এবং বাধা দিলে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, রাহাত প্রধান ও তার ভাই সাঈদ প্রধান বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করছেন। তাদের কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, অভিযুক্ত রাহাত প্রধান বক্তাবলী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য বলে জানা গেছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ