বি পি নিউজ ২৪

আলীরটেক ইউনিয়নবাসীর আমন্ত্রণে আলীরটেকে এমপি আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন বাধাগ্রস্ত প্রকল্প পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। জানা যায়, আলীরটেক ইউনিয়নবাসীর আমন্ত্রণেই তিনি এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনের শুরুতে এমপি আব্দুল্লাহ আল আমিন মুক্তারকান্দি এলাকার একটি বেহাল সড়ক, চর আলীরটেকের দীর্ঘদিনের অবহেলিত সাঁকো এবং আউয়ালের গুদারাঘাটের ব্রিজসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে অবলোকন করেন।

এ সময় আলীরটেক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ ইউনিয়নবাসীর পক্ষে বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজে স্থবির হয়ে থাকা সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার চিত্র এমপির সামনে উপস্থাপন করেন।

সবকিছু পরিদর্শন শেষে এমপি আব্দুল্লাহ আল আমিন দ্রুত সময়ের মধ্যে অসম্পূর্ণ ও জরুরি উন্নয়ন কাজগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

স্থানীয়রা আশা করছেন, এ পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং আলীরটেক ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।

উল্লেখ্য, আব্দুল আজিজ একজন উচ্চশিক্ষিত ও প্রতিশ্রুতিশীল তরুণ চেয়ারম্যান প্রার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আলীরটেক ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান তিনি। দলমত নির্বিশেষে আলীরটেক ইউনিয়নবাসীর সমর্থন পেলে সততা, দায়বদ্ধতা ও আন্তরিকতার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আব্দুল আজিজ। স্থানীয়দের মতে, তিনি আলীরটেক ইউনিয়নের একজন স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী, বহুল প্রত্যাশিত এবং একজন যোগ্য নেতৃত্বের প্রতীক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আলীরটেক ইউনিয়নবাসীর আমন্ত্রণে আলীরটেকে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ