এনইএ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই: সাংগঠনিক সম্পাদক পদে চমক দিয়ে বিজয়ী প্রকৌশলী নিরব
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের প্রকৌশলীদের প্রাণের সংগঠন নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (NEA)-এর ২০২৬-২০২৯ মেয়াদের ত্রিবার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল ১১ এপ্রিল ২০২৬, শনিবার চাষাড়ার মাধবী লতা সিটি প্লাজায় সংগঠনের কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সবচেয়ে আলোচিত ও রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সাংগঠনিক সম্পাদক পদে বিজয় ছিনিয়ে নিয়েছেন তরুণ ও উদীয়মান উদ্যোক্তা প্রকৌশলী আবদুর রব নিরব।
নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সাংগঠনিক সম্পাদক পদে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এ পদে প্রকৌশলী নিরব মাত্র ১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। মাত্র ১ ভোটের এই ব্যবধান প্রমাণ করে ভোটারদের মাঝে লড়াই ছিল সমানে সমান। নতুন মুখ হিসেবে অভিজ্ঞ প্রকৌশলী নাজমুল আলম নাহিদ প্রতিদ্বন্দ্বীর বিপরীতে প্রকৌশলী নিরবের এই বিজয়কে নারায়ণগঞ্জের প্রকৌশলী মহলে ‘তারুণ্যের জয়জয়কার’ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, সভাপতি পদে প্রকৌশলী মো: হাসিবুর রহমান মোল্লা (আঁচল) ও সাবেক দুই বারের সফল প্রেসিডেন্টকে পরাজিত করে চমক সৃষ্টি করেন। টান টান উত্তেজনায় ও সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিহার রঞ্জন দাস শিপন। সাধারণ সম্পাদক পদে ভোটারদের বিশাল আস্থায় আবারও পুনর্নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো: সোহেল রানা। প্রচার ও দপ্তর সম্পাদক বিজয়ী হয়েছেন প্রকৌশলী শফিকুল ইসলাম মুন্না।
এছাড়া সংগঠনের ঐক্যের প্রতিফলন হিসেবে ৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— সহ-সাধারণ সম্পাদক পদে মীর মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক পদে মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মো: মোয়াজ আহম্মেদ এবং নির্বাহী সদস্য পদে মো: জামাল হোসেন।
সংগঠন নিয়ে নবনির্বাচিত নিরবের পরিকল্পনা ও প্রতিক্রিয়া :
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রকৌশলী আবদুর রব নিরব বলেন, “এই জয় আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হওয়া মানে প্রতিটি ভোটারের গুরুত্ব আমি উপলব্ধি করছি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, আমি সবারই সাংগঠনিক সম্পাদক। আমার শ্রদ্ধেয় প্রতিপক্ষের দীর্ঘ অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা আগামী ৩ বছর একযোগে কাজ করব।”
তিনি আরও যোগ করেন, “এ.আর বিল্ডিং ডিজাইন এন্ড কনস্ট্রাকশন পরিচালনার অভিজ্ঞতা থেকে আমি জানি পেশাগত দক্ষতা কতটা জরুরি। তাই জুনিয়র প্রকৌশলীদের স্কিল ডেভেলপমেন্ট এবং এনইএ-কে একটি আধুনিক ও স্মার্ট সংগঠনে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মো: শফিউল আলম (মিথির) এবং প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মহব্বত হোসেন জানান, বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে। ভোটাদের উপস্থিতি তাদেরকেও আনন্দ দিয়েছে । কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দীর্ঘ ৩ বছর পর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব বেছে নেওয়ায় সাধারণ সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন