বি পি নিউজ ২৪

নগর ভবনের সামনে পুলিশের অ'স্ত্র ছি'নতাই ঘটনায় আরও একজন আ'টক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নগর ভবনের সামনে পুলিশের অ'স্ত্র ছি'নতাই ঘটনায় আরও একজন আ'টক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত এক পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে দেওভোগ এলাকার বাশমূলী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম আরহাম (২২)। তিনি দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকাল ৬টা ১০ মিনিটে নগর ভবনের সামনে ডিউটিরত অবস্থায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির নিরস্ত্র এএসআই এসএম লুৎফর রহমানের কাছ থেকে তিনজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী এএসআই বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আরহামকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নগর ভবনের সামনে পুলিশের অ'স্ত্র ছি'নতাই ঘটনায় আরও একজন আ'টক

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত এক পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে দেওভোগ এলাকার বাশমূলী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম আরহাম (২২)। তিনি দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকাল ৬টা ১০ মিনিটে নগর ভবনের সামনে ডিউটিরত অবস্থায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির নিরস্ত্র এএসআই এসএম লুৎফর রহমানের কাছ থেকে তিনজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী এএসআই বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আরহামকে আদালতে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ