বি পি নিউজ ২৪

হাসি-আড্ডায় নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের পুনর্মিলনী

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসি-আড্ডায় নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের পুনর্মিলনী

হাসি-আড্ডায় নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের পুনর্মিলনী

‘একসঙ্গে পথচলা, একসঙ্গে ভালো থাকা’—এই প্রত্যয়কে ধারণ করে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরের বালুরচর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলে।

প্রতিদিনের সংবাদ সংগ্রহ, ঘটনাস্থলে ছুটে চলা এবং সংবাদ পাঠানোর ব্যস্ততার বাইরে এদিন সাংবাদিকরা মেতে ওঠেন আনন্দ-আড্ডা, খেলাধুলা ও নানা বিনোদনমূলক আয়োজনে। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন।

২০২১ সালে যাত্রা শুরু করা নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্য সংখ্যা ৩৭ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, সিনিয়র ইকোনমিক রিপোর্টার ফজলুল বারী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আব্দুস সালাম বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ব্যস্ততা অনেক বেশি থাকায় বিনোদন ও অবসর কাটানোর সুযোগ তুলনামূলকভাবে কম। এ ধরনের আয়োজন সাংবাদিকদের সেই ব্যস্ততার মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়। পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম সাংবাদিকদের ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় না গিয়ে সঠিক, নির্ভুল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা ও মান সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ পেশাকে কেউ যেন কলুষিত করতে না পারে, সেজন্য সাংবাদিক সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

দিনব্যাপী আয়োজনটি হাসি-আড্ডা, খেলাধুলা, শুভেচ্ছা স্মারকসহ নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, কর্মব্যস্ততার বাইরে এমন মিলনমেলা সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসি-আড্ডায় নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের পুনর্মিলনী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ