নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে ধানের শীষের প্রার্থীসহ চারজন প্রার্থীর প্রতিনিধিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) বন্দর এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
অভিযানকালে যানবাহনে অবৈধভাবে নির্বাচনী স্টিকার ও পোস্টার ব্যবহার করার দায়ে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুন, চেয়ার প্রতীকের প্রার্থী বাহাদুর শাহ এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদের প্রতিনিধিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় অনুমোদন ছাড়াই তোরণ নির্মাণের অভিযোগে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



















