স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন মোঃ নুরু-ই হামীম কে। ইতোমধ্যে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে প্রচারণা শুরু করেছেন।
প্রচারিত পোস্টারে তিনি উল্লেখ করেন, “প্রতিনিধি নয়, সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।” স্থানীয় জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনগণের সমর্থনই তার প্রধান শক্তি। এজন্য তিনি ৯নং ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, “আপনার মূল্যবান ভোট দিয়ে সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন।” এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে তাদের প্রস্তুতি ও জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন।



















