স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীদের নিয়ে জমে উঠেছে আলোচনা। বিশেষ করে ১, ২ ও ৯নং ওয়ার্ডে কয়েকজন তরুণ ও সক্রিয় প্রার্থীকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক নুরে হামিম হৃদয়। তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যে ভোটারদের নজর কাড়ছেন।
১নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাহাদাত সরকার। তিনি আলীরটেক ইউনিয়ন জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আলীরটেক সরকার বাড়ী একতা যুব উন্নয়ন সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সামাজিক কর্মকাণ্ড ও সংগঠনিক সক্রিয়তা তাকে এগিয়ে রাখছে বলে মনে করছেন অনেকেই।
অন্যদিকে, ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় রয়েছেন সমাজসেবক মোঃ দেলোয়ার হোসাইন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক পরিচিতি গড়ে তুলেছেন।
স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী এই প্রার্থীরা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছেন। এখন দেখার বিষয়, ভোটারদের আস্থায় শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকেন।



















