বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের ফেসবুক আইডি হ্যাক, ফেইক আইডি দিয়ে বিভ্রান্তি
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে হুবহু আরেকটি ভুয়া আইডি খুলে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করা হচ্ছে বলে জানা যায়।
সূত্র জানায়, হ্যাক হওয়া ও ভুয়া আইডির নাম “Ahamed Abdullah” এবং “Ornob Ahmed”। এসব আইডি থেকে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট ও বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভুয়া আইডির কোনো পোস্ট বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি আইডিগুলো রিপোর্ট করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হবে বলেও জানা গেছে।



















