স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আজিজুল হাকিম আরমান।
তিনি জাতীয়তাবাদী দল বিএনপির কাতার শাখার আল ওয়াকরা থানার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই আনন্দের দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায়—এটাই হোক ঈদের মূল শিক্ষা।
মোঃ আজিজুল হাকিম আরমানের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের মুসলিম নগরে। তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।



















