ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি ছাএনেতা মুহা. রবিউল ইসলাম -এর উদ্যোগে কুতুবপর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কুতুবপুর ইউনিয়ন শাখর সভাপতি মুহা. রবিউল ইসলাম -এর উদ্যোগে অসহায়, শিক্ষার্থী দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ছাত্র নেতা মুহা. রবিউল ইসলাম এর পক্ষ থেকে প্রায় অর্ধশত পরিবারের হাতে সেমাই, চিনি, দুধ, চাল, তেল সহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি- ছাত্রনেতা এম. মাসুম বিল্লাহ।
এসময় ছাত্রনেতা মুহা. রবিউল ইসলাম বলেন, “ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। বিত্তবানদের উচিত এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”
ছাত্রনেতা মুহা. রবিউল ইসলাম আরো বলেন, “আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সেক্রেটারি ও কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মুহাম্মাদ বেলাল হোসাইন, উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক নাইমুল ইসলাম এবং ৬ নং ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে |
















