BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home সর্বশেষ

নাসিকের পরের মেয়র কে?

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
February 19, 2026
in সর্বশেষ
Reading Time: 1 min read
0
নাসিকের পরের মেয়র কে?
0
SHARES
201
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরবর্তী মেয়র কে? জাতীয় রাজনীতির উত্তাপ কিছুটা কমলেও নগর রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।
বিএনপি ও জামায়াতে ইসলামীর একাধিক প্রভাবশালী নেতা মেয়র পদে আগ্রহ দেখাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া কয়েকজন নেতা এখন সিটি নির্বাচনে নিজেদের সম্ভাবনা যাচাই করছেন। একই সঙ্গে নগরবাসীর আলোচনায় আছেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, যিনি আবারও প্রার্থী হতে পারেন এমন গুঞ্জন রয়েছে।
মাঠ গোছাতে শুরু সম্ভাব্য প্রার্থীদের
নাসিকের তিন অঞ্চল সিদ্ধিরগঞ্জ, সদর ও বন্দর জুড়ে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। স্থানীয় কাউন্সিলর ও রাজনৈতিক নেতারাও নিজেদের অবস্থান শক্ত করতে কাজ শুরু করেছেন। জনসংযোগ, সামাজিক কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি সব মিলিয়ে নির্বাচনের আগাম বার্তা স্পষ্ট।
বিএনপির সম্ভাব্য মুখ
বিএনপি থেকে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন—
মাসুদুজ্জামান মাসুদ, অধ্যাপক মামুন মাহমুদ, মাসুকুল ইসলাম রাজীব, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও আবু জাফর আহম্মেদ বাবুল।
এরা সবাই সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।
জামায়াত ও জোটের প্রস্তুতি
জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও মেয়র পদে প্রার্থী দেওয়ার ইঙ্গিত মিলছে। আলোচনায় আছেন কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ এবং মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।
এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকেও প্রার্থী আসতে পারে। এ ক্ষেত্রে আলোচনায় রয়েছেন খেলাফত মজলিসের নেতা এবিএম সিরাজুল মামুন, যিনি সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হন।
অন্য সম্ভাব্য প্রার্থী
ইসলামি আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাছুম বিল্লাহ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সংগঠক ফারহানা মানিক মুনার নামও আলোচনায় ঘুরছে।
বিশ্লেষকদের মত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচ আসনের চারটিতে বিএনপি এবং একটিতে এনসিপি জয় পাওয়ায় সিটি কর্পোরেশন নির্বাচনেও বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শান্তিপূর্ণ ভোটের পরিবেশে ভোটারদের অংশগ্রহণ ভবিষ্যৎ সিটি নির্বাচনের জন্যও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।
সব মিলিয়ে, এবারের মেয়র নির্বাচন হতে যাচ্ছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যে প্রার্থী সংগঠন মজবুত রাখবেন, নিয়মিত জনসংযোগে থাকবেন এবং নগরবাসীর আস্থা অর্জন করতে পারবেন শেষ পর্যন্ত তার হাতেই উঠতে পারে নারায়ণগঞ্জ সিটির নেতৃত্বের ভার।

You might also like

তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের ইফতার ও ‘গণতান্ত্রিক ক্যাম্পাস’ আলোচনা

৭৬৫ পুলিশ সদস্য দায়িত্বে, নারায়ণগঞ্জে ঈদের নিরাপত্তা জোরদার

বক্তাবলীতে অবৈধ ইটভাটা অভিযান: ৯ লাখ টাকা জরিমানা, এক ভাটা বন্ধ

ShareTweet
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Recommended For You

তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের ইফতার ও ‘গণতান্ত্রিক ক্যাম্পাস’ আলোচনা
সর্বশেষ

March 12, 2026
৭৬৫ পুলিশ সদস্য দায়িত্বে, নারায়ণগঞ্জে ঈদের নিরাপত্তা জোরদার
সর্বশেষ

৭৬৫ পুলিশ সদস্য দায়িত্বে, নারায়ণগঞ্জে ঈদের নিরাপত্তা জোরদার

March 12, 2026
বক্তাবলীতে অবৈধ ইটভাটা অভিযান: ৯ লাখ টাকা জরিমানা, এক ভাটা বন্ধ
সর্বশেষ

বক্তাবলীতে অবৈধ ইটভাটা অভিযান: ৯ লাখ টাকা জরিমানা, এক ভাটা বন্ধ

March 12, 2026
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

শীতলক্ষ্যার পানি এখন দুর্গন্ধময়, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতার আহ্বান নাসিক প্রশাসকের

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next Post
৯ জেলায় খুলল আওয়ামী লীগ কার্যালয়

৯ জেলায় খুলল আওয়ামী লীগ কার্যালয়

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
এনসিপির আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাতের   চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন আব্দুল্লাহ আল আমিন

February 22, 2026
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ

বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ

February 22, 2026
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের ইফতার ও ‘গণতান্ত্রিক ক্যাম্পাস’ আলোচনা

তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের ইফতার ও ‘গণতান্ত্রিক ক্যাম্পাস’ আলোচনা

March 12, 2026
৭৬৫ পুলিশ সদস্য দায়িত্বে, নারায়ণগঞ্জে ঈদের নিরাপত্তা জোরদার

৭৬৫ পুলিশ সদস্য দায়িত্বে, নারায়ণগঞ্জে ঈদের নিরাপত্তা জোরদার

March 12, 2026
বক্তাবলীতে অবৈধ ইটভাটা অভিযান: ৯ লাখ টাকা জরিমানা, এক ভাটা বন্ধ

বক্তাবলীতে অবৈধ ইটভাটা অভিযান: ৯ লাখ টাকা জরিমানা, এক ভাটা বন্ধ

March 12, 2026
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

March 12, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের ইফতার ও ‘গণতান্ত্রিক ক্যাম্পাস’ আলোচনা

তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের ইফতার ও ‘গণতান্ত্রিক ক্যাম্পাস’ আলোচনা

March 12, 2026
৭৬৫ পুলিশ সদস্য দায়িত্বে, নারায়ণগঞ্জে ঈদের নিরাপত্তা জোরদার

৭৬৫ পুলিশ সদস্য দায়িত্বে, নারায়ণগঞ্জে ঈদের নিরাপত্তা জোরদার

March 12, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.