নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে অভিযুক্তের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফারুক মিয়া (৫০)। তিনি রামারবাগ এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



















