স্টাফ রিপোর্টার |নারায়ণগঞ্জ
৯ ফেব্রুয়ারি ২০২৬,
সোমবার নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে হরিণ মার্কার সমর্থনে এক বিশাল গণসংযোগ ও শোডাউনের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের সমর্থনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও শোডাউন কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সালাউদ্দিন, কামাল ও মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা হরিণ মার্কার পক্ষে ব্যাপক প্রচারণা চালান এবং আসন্ন নির্বাচনে প্রার্থীর বিজয় কামনা করেন।
এ সময় স্থানীয় নেতারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।




















