স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এক আয়োজনপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ), পবিত্র ২৭ রমজান উপলক্ষে বক্তাবলী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, যুগ্ম সম্পাদক রাসেল প্রধান, সহ-সভাপতি গিয়াসউদ্দিন প্রধান, সহ-সভাপতি মজিবর মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাল, ১ নং ওয়ার্ড সভাপতি মহসিন বেপারী, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নবি হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম ইমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমাজে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। তারা বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দলীয় ঐক্য আরও সুদৃঢ় করে আগামী দিনে সংগঠনের কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।



















