আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বন্দর ২১ নম্বর ওয়ার্ডের শাহীমসজিদ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকের আয়োজন করেন বন্দর ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার।
উঠান বৈঠকে হান্নান সরকার ভোটারদের উদ্দেশে বলেন, শহর ও বন্দরের উন্নয়নে অ্যাডভোকেট আবুল কালামের কোনো বিকল্প নেই। তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি জানেন কীভাবে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করতে হয়। বন্দরে বর্তমানে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপি নেতা মনির হোসেন, সালাউদ্দিন, আব্দুল মান্নান, শাহীমসজিদ বিচার কমিটির সদস্য সচিব খালেদ সাইফুল্লাহ, শহীদ, মাছুম, আবু সাঈদসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















