BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home সর্বশেষ

ভোটের দিন গাড়ি চলাচলে কড়াকড়ি, মোটরসাইকেল বন্ধ ৩ দিন

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
February 11, 2026
in সর্বশেষ
Reading Time: 1 min read
0
ভোটের দিন গাড়ি চলাচলে কড়াকড়ি, মোটরসাইকেল বন্ধ ৩ দিন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ভোটগ্রহণের দিন জনসাধারণের নিরাপদ যাতায়াত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কিছু যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেলের ক্ষেত্রে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে ভোটের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের বৈধ স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
অন্যদিকে, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্র পরিবহনকারী যানবাহন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত গাড়ি চলাচল করতে পারবে। সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়িও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বিদেশগামী যাত্রী বা বিদেশফেরত স্বজনদের আনা-নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে যানবাহন চলাচলের অনুমতি থাকবে।
জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা রুটে দূরপাল্লার বাস চলাচলে কোনো বিধিনিষেধ নেই। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য ছোট আকারের একটি করে গাড়ি (কার/জিপ) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
বিটিআরসি অনুমোদিত টেলিকম সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের যানবাহন এবং রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের গাড়ি চলাচলেও বাধা থাকবে না।
রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর হলো ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, প্রয়োজনে যাত্রী চাপ সামাল দিতে ট্রেনের সংখ্যা বা ট্রিপ বাড়ানো হতে পারে।
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল বা আরোপের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য। অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে যাতায়াতের সময় প্রয়োজনীয় পরিচয়পত্র ও কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like

জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে

প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে

ShareTweet
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Recommended For You

জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে
সর্বশেষ

জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে

February 11, 2026
প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
সর্বশেষ

প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

February 11, 2026
আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে
সর্বশেষ

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে

February 11, 2026
নির্বাচিত হলে ১০০ দিনের মধ্যেই চাঁদাবাজি বন্ধ করা হবে: সুজন

সিদ্ধিরগঞ্জ ও সদরের ভোটেই মিলবে চূড়ান্ত বার্তা

২৪ লাখ ভোটে নির্ধারিত হবে নারায়ণগঞ্জের ভাগ্য

Next Post
প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

January 22, 2026
মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

May 13, 2022
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে

জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে

February 11, 2026
প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

February 11, 2026
ভোটের দিন গাড়ি চলাচলে কড়াকড়ি, মোটরসাইকেল বন্ধ ৩ দিন

ভোটের দিন গাড়ি চলাচলে কড়াকড়ি, মোটরসাইকেল বন্ধ ৩ দিন

February 11, 2026
আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে

February 11, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে

জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে

February 11, 2026
প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

February 11, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.