স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচন ঘিরে আলোচনা। বিশেষ করে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদের নির্বাচিত এই ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এসএম আল-আমিন চিস্তি ও ফয়েজ মোহাম্মদ।
জানা যায়, এই ওয়ার্ড থেকেই আব্দুর রশিদ মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ফলে ওয়ার্ডটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
এবারের নির্বাচনে তরুণ সমাজসেবক, শিক্ষা অনুরাগী, উদীয়মান উদ্যোক্তা ও ব্যবসায়ী এসএম আল-আমিন চিস্তি (MBA) শক্ত অবস্থান তৈরি করেছেন। স্থানীয়দের মাঝে তার সামাজিক কর্মকাণ্ড, তরুণদের সঙ্গে সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক ভাবনা তাকে এগিয়ে রাখছে বলে মত দিয়েছেন অনেকেই।
অন্যদিকে, একই পদে প্রার্থী ফয়েজ মোহাম্মদও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের মধ্যে আল-আমিন চিস্তিকে ঘিরে বেশি আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
এলাকাবাসীর মতে, নতুন নেতৃত্ব ও উন্নয়নমুখী চিন্তাধারার কারণে এসএম আল-আমিন চিস্তি এই ওয়ার্ডে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের মাঠে কার ঝুলিতে যায় বিজয়ের হাসি।



















