দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন, বিএনপির প্রযুক্তিনির্ভর সহযোগী শক্তি হিসেবে ২০১০ সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র জুলাই গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীবের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র কেন্দ্রীয় উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান মুহিত, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার এইচ খোকন, বিএনপি গ্রীস শাখা কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক ও সাবেক সভাপতি জি. এম. মোখলেসুর রহমান, আন্তর্জাতিক এনজিও সংস্থা বিসমিল্লাহ ইউকে চ্যারিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী সায়েম রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এস. আলম ইসরাৎ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন মোজাম্মেল হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক সদস্য সচিব এম শাফাত আহমেদ, আবুধাবি সাইবার ইউজার দলের সাবেক সদস্য সচিব ও ঢাকা (দক্ষিণ) জেলা সাজ্জাদুর রহমান টিটু, রূপনগর থানা কমিটির আহবায়ক এস এম হাসানুল বান্না রাজু, শেরে বাংলা নগর থানা কমিটির সভাপতি শেখ শফিকুজ্জামান, ওয়ারী থানা কমিটির সভাপতি এ কে এম শহীদুল্লাহ সোহেল, চকবাজার থানা কমিটির উপদেষ্টা মোঃ মামুন ও থানা কমিটি সভাপতি মোঃ মোবারক হোসেন, মোঃ ইমরান, লালবাগ থানা কমিটির আহবায়ক মোঃ খোকন সদস্য সচিব মাহমুদুল হাসান, গাজীপুর মহানগর কমিটির আহবায়ক সানাউল্লাহ মির্জা, সদস্য সচিব বিল্লাল হোসেন বাবলু প্রমুখ।



















