স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জের বন্দর আমিন আবাসিক এলাকায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে, ২৮ রমজান উপলক্ষে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মোঃ সোবাহান বেপারী। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।”
এসময় উপস্থিত ছিলেন আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজান, সোসাইটির যুগ্ম সচিব মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, সমাজসেবক মোঃ মানিক শেখ, সোসাইটির পরিচালক মোঃ বজলুল রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল সরকার এবং মহিলা বিষয়ক সম্পাদক পিয়াসা বেগম।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন আঃ রহিম, মোঃ শরিয়ত উল্লা, মোঃ রফিকুল ইসলাম, রেজাউল, দেলোয়ার হোসেন, আমিন উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জব্বার আহমেদ, মোঃ রনি, মোঃ জাইকুল ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।



















