খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ১৬ রমজান ৬ মার্চ ২০২৬, শুক্রবার আদমজীনগর কদমতলী ফুড প্যারাডাইজ এন্ড পার্টি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা খেলাফত মজলিসের সভাপতি নুর মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ জিসানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, প্রমুখ।



















