নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী এ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী গণসংযোগকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল নিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা জুবায়ের আহমেদ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী
এ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নির্বাচনী গণসংযোগ করেন।
এ্যাডভোকেট আবুল কালাম ২৫ নং ওয়ার্ডে আসলে তাকে বিশাল মিছিল নিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা জুবায়ের আহমেদ।
এ সময় ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা জুবায়ের আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক যুবদলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।




















