ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে, দেশের ভৌগোলিক অবস্থান ও ভূ-তাত্ত্বিক গঠনের কারণে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
চলতি বছর এখন পর্যন্ত ১০টি ভূমিকম্পে কেঁপেছে দেশ। ভূ-পৃষ্ঠের প্লেট মুভমেন্টের ফলে হিমালয়ের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, যা ভূমিকম্পীয় সক্রিয়তার ইঙ্গিত বহন করে।
বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে একাধিক ফল্ট লাইন। দেশের সীমান্তবর্তী প্রায় ১২০ কিলোমিটার এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ প্লেট বাউন্ডারির অবস্থান রয়েছে। ভূ-তাত্ত্বিক গঠনের তিনটি প্রধান প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় ঝুঁকি আরও বেড়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বড় ধরনের ভূমিকম্প হলে ৩ মিটার বা তার বেশি উচ্চতার সুনামির আশঙ্কাও থাকতে পারে। শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকির তালিকায় বাংলাদেশও রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী অবকাঠামো নির্মাণ এবং তুলনামূলক কম বিনিয়োগেই কার্যকর ভূমিকম্প প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
















