নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানায় সরেজমিন পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত এ কার্যক্রমে শিল্পকারখানাগুলোর পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন ও নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।