বি পি নিউজ ২৪

পরিবেশ ক্ষতির দায়ে নারায়ণগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরিবেশ ক্ষতির দায়ে নারায়ণগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা ক্ষতিপূরণ

পরিবেশ ক্ষতির দায়ে নারায়ণগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা ক্ষতিপূরণ

পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টির অভিযোগে নারায়ণগঞ্জের সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানের ওপর সবমিলিয়ে ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারার আওতায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ নির্ধারণ করে। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সরবরাহ করা তথ্য, উপাত্ত ও সুপারিশ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণের তালিকায় সবচেয়ে বেশি অর্থ আরোপ করা হয়েছে ফতুল্লার কুতুবপুরের নয়ামাটিতে অবস্থিত এবলুম ডিজাইন লিমিটেডের ওপর। প্রতিষ্ঠানটিকে ৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এ ছাড়া রূপগঞ্জের কেশরাব এলাকার রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা এবং একই উপজেলার আটলাপুর এলাকার ট্রেডস ওয়ার্থ হাউজহোল্ড লিমিটেডকে ৪ লাখ ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

সোনারগাঁয়ের মেঘনাঘাট নিউটাউনে অবস্থিত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ওপর ২ লাখ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

অন্যদিকে, ফতুল্লার কাইয়ুমপুরের মেসার্স সানলাইট ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা, নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজার এলাকার কোয়ালিটি টেক্সটাইলকে ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা এবং বন্দরের কুড়িপাড়া মদনপুর এলাকার স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিয়মিতভাবে নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ ক্ষতির দায়ে নারায়ণগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ