বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কর্মী সভা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কর্মী সভা

নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কর্মী সভা

গণতান্ত্রিক আইনজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জেলা ও জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা আবু তাহের।

কর্মী সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট জিয়া হায়দার দিপটি, জাহিদুল হক দিপু, জিয়াউল ইসলাম কাজল, মো. জসীমউদ্দিন, আবু ইশতিয়াক সিদ্দিকী, অ্যাডভোকেট ঝর্ণা, আয়েশা আক্তার, অ্যাডভোকেট আলো ও আশরাফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী জেলা ও জাতীয় সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। শেষে আগামী জেলা ও জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কর্মী সভা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ