বি পি নিউজ ২৪

মাদক, কিশোর অপরাধ ও যানজট নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে বিশেষ সভা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক, কিশোর অপরাধ ও যানজট নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে বিশেষ সভা

মাদক-অপরাধ ও যানজট নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময়

নারায়ণগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক কারবার বন্ধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন বিষয় নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক ব্যবসা প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

একই সঙ্গে নগর ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমানো, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের বিষয়ে সভায় মতবিনিময় করা হয়।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মাদক, কিশোর অপরাধ ও যানজট নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে বিশেষ সভা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ