বি পি নিউজ ২৪

ভূমি অফিসে অনিয়ম: ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভূমি অফিসে অনিয়ম: ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সঙ্গে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়টিও নজরে আসে। এ ঘটনায় দুই সহকারী কমিশনার (ভূমি)সহ মোট ২০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। সকাল ৯টার কয়েক মিনিট আগে তিনি কার্যালয়ে পৌঁছান। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত না থাকায় তিনি হাজিরা খাতা পর্যালোচনা করেন।

জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ৬ জন এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের ২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া দুই সহকারী কমিশনার (ভূমি)কেও পৃথকভাবে শোকজ করা হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে পাননি। তবে তাদের কয়েকজন ৩১ আগস্টের হাজিরা খাতায় আগের দিনই স্বাক্ষর করে রেখেছিলেন। জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বিষয়টি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮-এর আওতাধীন অপরাধ এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর লঙ্ঘনের শামিল।

নোটিশে সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অনুপস্থিতি ও আগাম স্বাক্ষরের বিষয়ে যুক্তিসংগত কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

অন্যদিকে, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘সবাই হয়তো দোষ করেননি। কেউ কেউ আগাম স্বাক্ষর করেছেন। বিষয়টি তদন্তের পর পরিষ্কারভাবে বলা যাবে।’

পরিদর্শনের সময় সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের পাশাপাশি একই চত্বরে থাকা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয়ও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। প্রায় ২০ মিনিট পর খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সেখানে উপস্থিত হন। পরে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমাও কার্যালয়ে আসেন।

আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন ভূমি প্রতিমন্ত্রী।

শোকজ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন—সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুস সাত্তার, সার্ভেয়ার মো. আসাদুজ্জামান, নাজির কাম ক্যাশিয়ার মাসুম মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজা আক্তার, সার্টিফিকেট সহকারী সাদিয়া আক্তার, চেইনম্যান মীর মোজাম্মেল হক, অফিস সহায়ক আব্দুস সালাম (রূপম), ইউনূস আলী, মোক্তার হোসেন এবং গাড়িচালক নাদিম হায়দার।

এছাড়া সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল উদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জান্নাত হোসেন, নাজির কাজী তানজিরুল হক, অফিস সহায়ক মোকলেছ শেখ ও চেইনম্যান রফিকুল ইসলাম এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মিল্টন রায় ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহাদাতও কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, শোকজের জবাব পাওয়ার পর তদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ভূমি অফিসে অনিয়ম: ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ