নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ।
গত ৩০ আগস্ট রবিবার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রুহুল কবির রিজভীর নিজ বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সোহেল মাহমুদ।
এ সময় নেতাকর্মীরা রিজভীকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সোহেল মাহমুদ বলেন, রুহুল কবির রিজভীর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার ওপর বিএনপি যে আস্থা রেখেছে, তা দলের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এটাই প্রত্যাশা।
এ সময় জিসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন