বি পি নিউজ ২৪

জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের: এমপি মান্নান

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের: এমপি মান্নান

গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্টেশন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি মান্নান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যতের যেকোনো অর্জন ধরে রাখতে নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দলের কোনো নেতাকর্মীর মাধ্যমে অন্যায় কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

সমাবেশকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। আয়োজকদের দাবি, সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করেন। র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিকে কেন্দ্র করে মোগরাপাড়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের: এমপি মান্নান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ