বি পি নিউজ ২৪

সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শিক্ষা শিবির

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শিক্ষা শিবির

নারায়ণগঞ্জ মহানগরীতে থানা মজলিসে শুরার সদস্যদের নিয়ে দিনব্যাপী ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি। তিনি দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সাইফুল আলম খান মিলন বলেন, সংগঠনের দায়িত্বশীলদের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দরস উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ। এ ছাড়া বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মো. আব্দুর রব।

শিক্ষা শিবিরে রুকনদের দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির মমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি প্রকৌশলী মো. মানোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, মো. জাকির হোসেনসহ মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এ শিক্ষা শিবিরে মহানগরীর বিভিন্ন থানা পর্যায়ের শতাধিক দায়িত্বশীল নেতা অংশগ্রহণ করেন। সাংগঠনিক দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখার বিষয়ে তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শিক্ষা শিবির

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ