বি পি নিউজ ২৪

সাধারণ পাঠাগারে ঈদে মিলাদুন্নবী ও নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাধারণ পাঠাগারে ঈদে মিলাদুন্নবী ও নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা

নারায়ণগঞ্জ মহানগরীর তল্লা এলাকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনাদর্শ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় তল্লা রোডের সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি কুতুবউদ্দিন শাহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করা সম্ভব।

তারা বলেন, কাজী নজরুল ইসলামকে শুধু বিদ্রোহের কবি হিসেবে দেখলে তাঁর সাহিত্য ও দর্শনের পূর্ণাঙ্গ মূল্যায়ন হয় না। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, সামাজিক ন্যায়বিচার ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর অবস্থান আজও সমাজকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সংগঠক অ্যাডভোকেট সাজ্জাদ সারোয়ার।

এ ছাড়া আলোচনায় অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) সাধারণ সম্পাদক মঈন আহসানসহ সংশ্লিষ্টরা।

সভায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবীর জীবনাদর্শ এবং কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমাপনী বক্তব্যে সাধারণ পাঠাগারের সভাপতি কুতুবউদ্দিন শাহীন সংগঠনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সহযোগিতা করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাধারণ পাঠাগারে ঈদে মিলাদুন্নবী ও নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ