বি পি নিউজ ২৪

জুলাই শহীদ পরিবারের মর্যাদা সবার ওপরে: মাশুকুল ইসলাম রাজিব

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই শহীদ পরিবারের মর্যাদা সবার ওপরে: মাশুকুল ইসলাম রাজিব

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। তিনি বলেছেন, শহীদ পরিবারের সম্মান নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আয়োজিত ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা কী করতে পারব বা পারব না জানি না। তবে জুলাই শহীদ পরিবারের যে সম্মান, তা নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেব না। আপনাদের সম্মান সবার ওপরে। আপনাদের জন্য যতটুকু করার দরকার, তার চেয়ে বেশি করার আন্তরিকতা আমাদের রয়েছে। শুধু একটু সময়ের প্রয়োজন।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘদিনের ভঙ্গুর অর্থনীতির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সরকারের একটি দুর্বলতা হিসেবে তিনি বাস্তব পরিস্থিতি তুলে ধরার প্রবণতার কথা উল্লেখ করেন।

রাজনীতিতে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাজিব বলেন, অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়। এ ধরনের কর্মকাণ্ড জুলাইয়ের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে অপমান বা যা ইচ্ছা তা বলার স্বাধীনতা হিসেবে বিষয়টিকে দেখা উচিত নয়। ‘কাউকে ছোট করে কথা বলবেন না, কাউকে যা ইচ্ছা তা বলবেন—এটা কিন্তু জুলাই স্পিরিট নয়। কথা বলার স্বাধীনতা সবার আছে, কিন্তু এমন পর্যায়ে নয় যে আপনি যা খুশি তা বলে যাবেন,’ বলেন তিনি।

রাজনৈতিক বক্তব্যে দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে মাশুকুল ইসলাম রাজিব বলেন, একই ধরনের বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ভেদে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। তিনি এ ধরনের ‘ডাবল স্ট্যান্ডার্ডের মানসিকতা’ থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বর্তমান পরিস্থিতিকে আগের সরকারের সময়ের সঙ্গে তুলনা করছেন। এ ধরনের তুলনার আগে অতীতে মানুষ যে ধরনের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে, বর্তমানেও একই পরিস্থিতি রয়েছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুলাই শহীদ পরিবারের মর্যাদা সবার ওপরে: মাশুকুল ইসলাম রাজিব

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ