লাল মিয়া চর-পূর্বচর গড়কুল সড়কের পাশে ময়লা ফেলা বন্ধের দাবিতে স্মারকলিপি
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের লাল মিয়া চর থেকে পূর্বচর গড়কুল পর্যন্ত সড়কের দুই পাশে ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা বন্ধের দাবিতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তারের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ সময় সড়কটির আশপাশে অপরিকল্পিতভাবে বর্জ্য ডাম্পিংয়ের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন তারা। বিশেষ করে প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালির আবর্জনা এবং বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য যত্রতত্র ফেলার ফলে মাটি, পানি ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন বাঁধন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাসনাবানু এবং স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান সেন্টুসহ অন্যান্যরা।
স্মারকলিপি গ্রহণ করে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়ার কথা জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও অবৈধভাবে ময়লা-আবর্জনা ফেলা প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, যেখানে-সেখানে বর্জ্য ফেলায় শুধু পরিবেশ দূষণই হচ্ছে না, এর প্রভাব পড়ছে মাটির উর্বরতা, কৃষিজমি ও জনস্বাস্থ্যের ওপরও। শিল্পবর্জ্য, প্লাস্টিক ও পলিথিনসহ বিভিন্ন অপচনশীল পদার্থ মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করতে পারে। এতে মাটির উপকারী জীবাণু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাছপালা ও ফসলের উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার কারণে পাশের খাল-বিল ও ভূগর্ভস্থ পানিও দূষিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছির উপদ্রব বৃদ্ধি এবং বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে।
এলাকাবাসী বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে লাল মিয়া চর থেকে পূর্বচর গড়কুল সড়কের দুই পাশে সব ধরনের ময়লা-আবর্জনা ডাম্পিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে ধন্যবাদও জানান স্মারকলিপি প্রদানকারীরা।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন