বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে দুই প্রতিমন্ত্রীকে গণসংহতি আন্দোলনের অভ্যর্থনা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে দুই প্রতিমন্ত্রীকে গণসংহতি আন্দোলনের অভ্যর্থনা

নারায়ণগঞ্জের নদ-নদীর দূষণ পরিস্থিতি, সংরক্ষণ কার্যক্রম এবং নৌপথ ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলায় সফরে এসেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার চারপাশের নদ-নদীকে দূষণমুক্ত রাখা, নদীর স্বাভাবিক পরিবেশ সংরক্ষণ এবং নৌপথ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা নারায়ণগঞ্জে আসেন।

সফরকালে দুই প্রতিমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সরকারের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরে ঢাকার আশপাশের নদ-নদীর বর্তমান অবস্থা, দূষণ নিয়ন্ত্রণে চলমান উদ্যোগ এবং নদী রক্ষায় ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। একই সঙ্গে নৌপথ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সফরে আগত প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

নদী দূষণ নিয়ন্ত্রণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে দুই প্রতিমন্ত্রীকে গণসংহতি আন্দোলনের অভ্যর্থনা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের নদ-নদীর দূষণ পরিস্থিতি, সংরক্ষণ কার্যক্রম এবং নৌপথ ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলায় সফরে এসেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার চারপাশের নদ-নদীকে দূষণমুক্ত রাখা, নদীর স্বাভাবিক পরিবেশ সংরক্ষণ এবং নৌপথ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা নারায়ণগঞ্জে আসেন।

সফরকালে দুই প্রতিমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সরকারের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরে ঢাকার আশপাশের নদ-নদীর বর্তমান অবস্থা, দূষণ নিয়ন্ত্রণে চলমান উদ্যোগ এবং নদী রক্ষায় ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। একই সঙ্গে নৌপথ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সফরে আগত প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

নদী দূষণ নিয়ন্ত্রণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ