আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এনায়েতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক মাহবুবুর রহমান বাবু।
দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নানামুখী সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা এবং যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার কারণে ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
মেম্বার প্রার্থী মাহবুবুর রহমান বাবু বলেন, “আমি কোনো দলীয় প্রার্থী নই, আমি জনগণের প্রার্থী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল, মাদক ও ছিনতাই মুক্ত এবং শিক্ষা বান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।”
এলাকাবাসী জানান, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে মাহবুবুর রহমান বাবু ইতোমধ্যে তাদের আস্থা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন।
উল্লেখ্য, তিনি আসন্ন নির্বাচনে ৮ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন