এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনা ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃত্বে পরিবর্তন এসেছে। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি) এখন থেকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা বিভাগ উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফলে মহানগর কমিটির আহ্বায়কের পদটি শূন্য হয়।
এ অবস্থায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে শাহীনা ইসলাম (মুক্তি)-কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন