বি পি নিউজ ২৪

বন্দর ইউনিয়নে চেয়ারম্যানসহ ৮ পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দর ইউনিয়নে চেয়ারম্যানসহ ৮ পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

বন্দর ইউনিয়নে চেয়ারম্যানসহ ৮ পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাতটি ওয়ার্ডের সদস্য পদে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বন্দর জনতা ক্লাব মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

চেয়ারম্যান পদে বন্দর উপজেলা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকীকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও দলীয় প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডে আব্দুল করিম, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে মো. সুমন, ৭ নম্বর ওয়ার্ডে আল হেলাল, ৮ নম্বর ওয়ার্ডে আবু তালিব এবং ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল জব্বার ওরফে আব্দুল আজিম সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমান বলেন, ৫ আগস্টের পরও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশে পরিবর্তন আসেনি। তাঁর মতে, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বিকল্প নেই। এ কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সৎ ও আল্লাহভীরু ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

বন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে সম্মেলনটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন্দর উপজেলা জামায়াতের আমির ও চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থী মাওলানা খোরশেদ আলম ফারুকী।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কর্মপরিষদ সদস্য সামসুদ্দোহা, মাওলানা রেজাউল করিম, মো. ইসরাইল, রেজাউল করিম রাজা, মাওলানা আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কাউছার আলম, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, সুমন রানা ও আল-আমিনসহ অন্যরা।

সম্মেলনের শেষপর্বে বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বন্দর ইউনিয়নে চেয়ারম্যানসহ ৮ পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ