মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, রূপগঞ্জে পুলিশ সদস্যকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক এপিবিএন সদস্যকে নির্জন স্থানে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর হাত-পা ভেঙে দেওয়া এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, আবুল কালাম দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। কয়েক দিন আগে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শাহাদাত ও এমদাদুল নামে দুজনকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর শাহজালালসহ ১০ থেকে ১৫ জন তাঁকে ঘিরে ধরে মারধর করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যান।
পরে স্থানীয়রা আহত আবুল কালামকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, মাদক ও পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে আহত ব্যক্তি রূপগঞ্জের বাসিন্দা নন বলে জানান তিনি।
মেহেদী ইসলাম আরও বলেন, আবুল কালাম এপিবিএনের সদস্য এবং তিনি ছুটিতে এসেছেন, নাকি বর্তমানে চাকরিতে নেই—সে বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগও জমা পড়েনি। অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন