বি পি নিউজ ২৪

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) ক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উপলক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্লাবের ১৬ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁ প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দৈনিক খবরের কাগজের সোনারগাঁ প্রতিনিধি ইমরান হোসেন ১০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান রানা পান ৬ ভোট।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু।

নির্বাচনে অন্য পদগুলোতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে সহসভাপতি পদে এ কে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন সিফাত নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক পদে শাহিন সাকি, অর্থ সম্পাদক পদে আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও কামরুজ্জামান রানা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ