বি পি নিউজ ২৪

বাবুরাইলের বাসা থেকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাবুরাইলের বাসা থেকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

বাবুরাইলের বাসা থেকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল এলাকায় এক ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ১ নম্বর বাবুরাইলের মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে এ অভিযান চালানো হয়। বাড়িটির একটি বসতঘর থেকে রাজনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলটিতে ‘MADE IN USA’ লেখা খোদাই করা ছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সদর মডেল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার রাজনের বাবার নাম মো. সিরাজ মিয়া এবং মায়ের নাম হালিমা বেগম। তিনি বাবুরাইল ১ নম্বর ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রের ঘটনায় রাজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বাবুরাইলের বাসা থেকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ