লক্ষীনগর-মধ্যনগরে জামায়াতের উদ্যোগে বাঁশের সাঁকো উদ্বোধন
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্যনগরের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে।
স্থানীয়দের চলাচলের সুবিধা বিবেচনায় এ সাঁকো নির্মাণ করা হয়। এর মাধ্যমে লক্ষীনগর ও মধ্যনগরের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়রাগাদী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোতালিবের পরিবারের খোঁজখবর নেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারটিকে ধৈর্য ধারণের পরামর্শ দেন। একই সঙ্গে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
এ সময় বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যানপ্রার্থী মাওলানা আবু বকরসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন