বি পি নিউজ ২৪

মধ্যনরসিংপুরে প্রবাসীর বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার, চুরি হওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যনরসিংপুরে এক প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপা ও তিনটি আইফোনসহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার অভিযোগ উঠেছে।

গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে মধ্যনরসিংপুরের লালন আশ্রম সংলগ্ন প্রবাসী আওলাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি আক্তার ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বিকেল ৫টার দিকে ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে যান তিনি। কিছুক্ষণ পর নিজ বাড়িতে ফিরে এসে দেখতে পান, ঘরের স্টিলের আলমারি খোলা। পরে আলমারিতে রাখা নগদ ৬ হাজার ৫০০ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রুপা ও তিনটি আইফোন পাওয়া যাচ্ছে না।

প্রবাসীর স্ত্রী সুমি আক্তারের অভিযোগ, অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

যোগাযোগ: মোহাম্মদ রুবেল — ০১৯২৩৩৪৪৪৪৫

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মধ্যনরসিংপুরে প্রবাসীর বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার, চুরি হওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যনরসিংপুরে এক প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপা ও তিনটি আইফোনসহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার অভিযোগ উঠেছে।

গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে মধ্যনরসিংপুরের লালন আশ্রম সংলগ্ন প্রবাসী আওলাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি আক্তার ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বিকেল ৫টার দিকে ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে যান তিনি। কিছুক্ষণ পর নিজ বাড়িতে ফিরে এসে দেখতে পান, ঘরের স্টিলের আলমারি খোলা। পরে আলমারিতে রাখা নগদ ৬ হাজার ৫০০ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রুপা ও তিনটি আইফোন পাওয়া যাচ্ছে না।

প্রবাসীর স্ত্রী সুমি আক্তারের অভিযোগ, অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

যোগাযোগ: মোহাম্মদ রুবেল — ০১৯২৩৩৪৪৪৪৫

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ