নারায়ণগঞ্জে সম্প্রীতির উৎসব হবে দুর্গাপূজা : নাসিক প্রশাসক সাখাওয়াত
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, নগরীর যান চলাচল, পরিচ্ছন্নতা এবং বিদ্যুৎ-পানির সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
রোববার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে আছে। এ দেশের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, পূজার সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং মণ্ডপের আশপাশের পরিবেশ সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মণ্ডপসংলগ্ন সড়ক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নাসিক প্রশাসক আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। উৎসবের পুরো সময় নগরবাসীর স্বাভাবিক চলাচল এবং পূজার নিরাপদ পরিবেশ বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ দুর্গাপূজার প্রস্তুতি ও বিভিন্ন মণ্ডপের পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি পূজার সময় নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের সহযোগিতার প্রত্যাশা জানান তারা।
ঐক্য পরিষদের নেতারা বলেন, প্রশাসনের সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।
সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন