১০ মাসেও শেষ হয়নি গলাচিপার ড্রেন নির্মাণ, দুর্ভোগে এলাকাবাসী
নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সিটি করপোরেশনের উদ্যোগে কাজ শুরুর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও পুরো প্রকল্প শেষ না হওয়ায় বিভিন্ন অংশে চলাচলের সড়ক এখনও খানাখন্দে ভরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত জানুয়ারি মাসে গলাচিপা এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ড্রেন বসানোর জন্য সড়কের বিভিন্ন অংশ কেটে কাজ করায় তখন থেকেই যানবাহন ও পথচারীদের চলাচলে বিড়ম্বনা শুরু হয়। দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ চললেও সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে না দেওয়ায় সেই ভোগান্তি এখন আরও প্রকট হয়েছে।
এলাকাবাসীর দাবি, ড্রেন নির্মাণের প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু ড্রেনের পাশের সড়ক সংস্কার বা মেরামতের কাজ এখনও হয়নি। ফলে কোথাও বড় গর্ত, কোথাও আবার উঁচু-নিচু অবস্থায় রয়েছে রাস্তা। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে চলাচলের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, রিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহনকে ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। একই সঙ্গে পায়ে হাঁটা মানুষেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে বলে জানান তারা।
তাদের আরও অভিযোগ, বেশ কিছুদিন ধরে ড্রেন নির্মাণের জন্য নিয়োজিত শ্রমিক বা কর্মীদেরও এলাকায় দেখা যাচ্ছে না। এতে অবশিষ্ট কাজ কবে শেষ হবে এবং সড়কটি কবে সংস্কার করা হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এক বাসিন্দা বলেন, ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে শুরু থেকেই তারা নির্মাণকাজের কারণে সৃষ্ট ভোগান্তি মেনে নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও রাস্তা সংস্কার না হওয়ায় প্রতিদিনের চলাচল কঠিন হয়ে পড়েছে।
আরেক বাসিন্দার ভাষ্য, সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও অসমতল অংশ থাকায় স্বাভাবিকভাবে হাঁটাচলাও কষ্টকর। দ্রুত ড্রেনের বাকি কাজ শেষ করে সড়কটি সংস্কার করে দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নূর কুতুবুল আলম বলেন, গলাচিপার ড্রেন নির্মাণকাজের বিষয়ে খোঁজ নেওয়া হবে। কাজ বন্ধ থাকার কারণ এবং সড়ক মেরামতের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে দ্রুত নির্মাণকাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন গলাচিপার বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ড্রেন নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সিটি করপোরেশন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন