বি পি নিউজ ২৪

লিবিয়ায় শ্রমিক অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়; গ্রেপ্তার ২

লিবিয়ায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে জিম্মি করে রাখে একটি চক্র। পরে ওই শ্রমিককে নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে পাঠানো হয়। ভিডিও দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হয়। একপর্যায়ে চক্রটি ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে।

ঘটনাটি তদন্তে নেমে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে একজন নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লিবিয়ায় শ্রমিক অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়; গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লিবিয়ায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে জিম্মি করে রাখে একটি চক্র। পরে ওই শ্রমিককে নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে পাঠানো হয়। ভিডিও দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হয়। একপর্যায়ে চক্রটি ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে।

ঘটনাটি তদন্তে নেমে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে একজন নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ