বি পি নিউজ ২৪

বন্দরে ২০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ২০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, লাকীর বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার এসআই (নিঃ) সাইউল ইসলাম। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার লাকী চাঁনপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ২০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, লাকীর বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার এসআই (নিঃ) সাইউল ইসলাম। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার লাকী চাঁনপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ