বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে ৬৫ পুরিয়া হে'রোইনসহ দুই মা'দক কারবারি গ্রে'প্তার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে ৬৫ পুরিয়া হে'রোইনসহ দুই মা'দক কারবারি গ্রে'প্তার

সিদ্ধিরগঞ্জে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় স্বপ্ন শপের সামনের সড়ক থেকে বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাবুর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার হুগশা কান্দি এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় চৌরাস্তা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানটি পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ সদস্যরা।

এর কয়েক ঘণ্টা পর ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। সাইলো এলাকার নুর উদ্দিন সুপার শপের সামনের সড়ক থেকে খোকন (৩৫) নামে আরেক ব্যক্তিকে ৫৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

খোকনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালি উল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, দুই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৬৫ পুরিয়া হে'রোইনসহ দুই মা'দক কারবারি গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ