বি পি নিউজ ২৪

সরকারি দপ্তরের কার্যক্রম জানতে শিক্ষার্থীদের ‘এ ডে ইন অফিস’

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকারি দপ্তরের কার্যক্রম জানতে শিক্ষার্থীদের ‘এ ডে ইন অফিস’

সরকারি দপ্তরের কার্যক্রম জানতে শিক্ষার্থীদের ‘এ ডে ইন অফিস’

সরকারি দপ্তর কীভাবে পরিচালিত হয়, নাগরিকদের কীভাবে বিভিন্ন সেবা দেওয়া হয় এবং প্রশাসনিক সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়—এসব বিষয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন চালু করেছে ‘A Day in Office’ কার্যক্রম।

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের পরিকল্পনা ও নির্দেশনায় নেওয়া এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থদের সরকারি প্রশাসনিক কাঠামো ও নাগরিকসেবা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারি অফিসের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে। পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ধাপ, সরকারি সেবা প্রদানের পদ্ধতি এবং সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের পারস্পরিক যোগাযোগ সম্পর্কেও জানার সুযোগ তৈরি হচ্ছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু প্রশাসন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া নয়; বরং ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক ও নেতৃত্ব গড়ে তুলতেও তাদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যকার দূরত্ব কমানোর পাশাপাশি পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

‘A Day in Office’ কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে দেশ, প্রশাসন ও জনসেবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় কার্যক্রমটি বাস্তবায়িত হলে আরও বেশি শিক্ষার্থী সরকারি প্রশাসন ও নাগরিকসেবা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারি দপ্তরের কার্যক্রম জানতে শিক্ষার্থীদের ‘এ ডে ইন অফিস’

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ